সহজভাবে নতুনদের জন্য ফ্রি স্টেপ বাই স্টেপ গাইড
(ওয়েবসাইট তৈরি করা, কোডিং ছাড়াই ওয়েবসাইট)
এই আর্টিকেল পাঠ শেষে মাত্র ১ ঘন্টার মধ্যে তৈরি করতে পারবেন:
- ব্যবসায়িক ওয়েবসাইট
- ব্যক্তিগত ওয়েবসাইট (বা ব্লগ)
- অনলাইন স্টোর
ওয়েব ডেভলপমেন্ট, ডিজাইন বা কোডিং সম্পর্কে না জেনেও আপনি ওয়েবসাইট তৈরি এবং ডিজাইন কিংবা ওয়েব ডেভলপমেন্ট করতে পারবেন।
আপনি নিজের জন্য বা আপনার ব্যবসায়ের জন্য কোনও ওয়েবসাইট তৈরি করতে চাইলে, সঠিক টুলস ও রির্সোস ব্যবহার করে খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
এই আর্টিকেলে আপনাকে অর্থ ব্যয় না করে স্টেপ বাই স্টেপ ওয়েবসাইট তৈরি করতে সহযোগিতা করতে পারবে।
এমনকি আপনি ওয়েবসাইট তৈরি করে আয়ও করতে পারবেন।
আপনার ফ্রি সময়ের ১ থেকে ২ ঘন্টার মধ্যে আপনি এই লেখাটি পড়ে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
একটি ওয়েবসাইট তৈরি করতে আপনার যা যা লাগবে:
- ডোমেইন নেম/নাম (কাস্টম ওয়েব ঠিকানা, যেমন http://www.mySite.com)
- ওয়েবসাইট হোস্টিং (সার্ভিস যা আপনার ওয়েবসাইটকে হোস্ট করে)
- ওয়ার্ডপ্রেস (বিনামূল্যে এবংওয়েবসাইট প্ল্যাটফর্ম)
একটি পূর্ণাঙ্গ ফাংশনাল ওয়েবসাইট তৈরি করতে আপনার একটি ডোমেইন নাম (ওয়েব ঠিকানা) এবং একটি ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট প্রয়োজন হবে। ডোমেইন ও হোস্টিং ছাড়া ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়। এই দুটি বিষয় আপনার ওয়েবসাইটটি অন্যের কাছে সম্পূর্ণ অ্যাক্সেসযোগ্য করে।
ডোমেইন ও হোস্টিং ছাড়া আপনি কোনও ওয়েবসাইট সেট আপ করতে পারবেন না।
আপনার ডোমেইন এবং হোস্টিং নেওয়া হয়ে গেলে, আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস(সিএমএস) দিয়ে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম। ইন্টারনেট বিশ্বের সমস্ত ওয়েবসাইটের ৩৫% তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে।
একটি মাত্র ক্লিকেই একটি ওয়ার্ডপ্রেস সাইট সেট আপ করা যায়। ওয়েব হোস্টিং সার্ভিসের সি প্যানেল থেকে একটি মাত্র ক্লিকেই ওয়ার্ডপ্রেস সাইট ইন্সটল করা যায়।
এই লেখাটি শেষ করার পরে, আপনার নিজস্ব কাস্টম ডোমেইন নামে অনলাইনে একটি সম্পূর্ণ কার্যকারী ওয়েবসাইট তৈরি করতে পারবেন যা অনলাইন দুনিয়ায় সকলেই অ্যাক্সেস করতে পারবে।
আপনি কি ওয়েবসাইট করতে চান? তাহলে চলুন শুরু করি…
- একটি ডোমেইন নাম পচ্ছন্দ করুন
- ওয়েব হোস্টিং এবং ডোমেইন নিবন্ধন করুন
- ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করুন
- ওয়েবসাইট ডিজাইন এবং কাঠামো কাস্টমাইজ করুন
- ওয়েবসাইটে Content/Pages যুক্ত করা
কিভাবে ওয়েবসাইট বানাবেন